কলেজছাত্র
ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র সুমন শেখকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ৩ জন আটক
সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রহমান (১৮) ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানিয়েছে।
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৩
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।